
মো: আজাদ খান,চিতলমারীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং সদর ইউনিয়নাধীন ২নং ওয়ার্ডের মেম্বার পদে আলোচনায় শীর্ষে মো: শাহ আলম দাড়িয়া।
তৃণমূল থেকে পাড়া- মহল্লায় একটাই দাবি কে হবেন গুরুত্বপূর্ণ ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি। সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ ও চাহিদার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূলের পরীক্ষিত বিএনপি নেতা মোঃ শাহ আলম দাড়িয়া।
দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন সফল ব্যবসায়ী ও দক্ষ রাজনৈতিক সংগঠক হিসেবে তৃণমূলে রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। বর্তমানে তিনি ২ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
সাধারণ জনগন ও তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন বর্তমান প্রেক্ষাপটে শাহ আলমের মতো একজন দক্ষ সংগঠক জনপ্রতিনিধি হওয়া সময়ের দাবি।
শাহ আলম নিজ প্রার্থিতা সম্পর্কে বলেন' সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আসন্ন নির্বাচনে তাঁর বড় শক্তি। এলাকার সকলের দোয়া ও আশীর্বাদ থাকলে সাধারণ মানুষের কল্যাণে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন বলে মনে করেন'।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা