ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর - বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাত আনুমানিক ৩:৩০টায় একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ -২৫ -৮১৫৮) যশোর শহর থেকে বেনাপোলোর দিকে যাওয়ার সময় দুইজনের প্রাণ গেল। এ ঘটনায় নিহত -২ এবং আহত -১
এ ঘটনায় নিহতরা হলেন, উভয়ই যশোর কোতোয়ালি থানার উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০) এবং খড়কি স্টেডিয়াম পাড়া আব্দুল হকের ছেলে মিলন (৪০)।
অপর আহতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেন এর ছেলে মামুন (৩২) এবং কোতোয়ালি থানা এলাকার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় যশোর কোতোয়ালি থানাধীন নতুনহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে একটি রেন্ট্রি গাছের সাথে মেরে দেয়। স্থানীয় পথচারীরা ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে এনে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের শারীরিক মানসিক আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।
এ ঘটনায় নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে সরজমিনে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করি এবং পরপর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা