
মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করে দেয়া হয়েছে দালানবাড়ী ফলবাগান। উপজেলার করজগ্রাম গ্রামে কাজী হযরত আলী,আবু জাহেদ,প্রফেসর জয়নাব,প্রকৌশলী ফাত্তাহ,ডা: মামুন এবং জামেনা স্মৃতির স্বরণে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দালানবাড়ী ফলবাগান উন্মোক্ত করা হয়। গ্রামের আবু জাহেদ এর ছেলে অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী ওয়াহিদুল ইকবাল এর বাস্তবায়নে ও উপস্থিতীতে এতিম শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই ফলবাগান উন্মোক্ত করা হয়।
এসময় নওগাঁ বিএমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম,নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আব্দুস ছোবহান,কালীগ্রাম ইউপির ইউডিসি রেজাউল ইসলাম ও দালানবাড়ী ফলবাগানের তথ্যাবধায়ক হামিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল জানান,দাদা হযরত আলী এবং বাবা আবু জাহেদসহ পরিবারের সবাই ছিলেন বৃক্ষপ্রেমি। এছাড়া তার স্ত্রী সন্তানরাও ছিলেন বৃক্ষপ্রেমি এবং শিশু বান্ধব। সেই লক্ষে তিনি নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন হানিডিউ,রেড পালমার, মিয়াজাকি বা সূর্য ডিম,ব্ল্যাকস্টোন,ব্যানানা ম্যাংগো, ব্রুনাই কিং,বাড়ি-৪,কাটিমনসহ প্রায় ১৪ জাতের আম বাগান। তিনি বলেন,এতিম শিশুরা চাহিদা অনুযায়ী ফল খেতে পারেনা।তাই শিশুদের চাহিদা মেটাতে এই বাগানটি উন্মোক্ত করে দেয়ার চিন্তাভাবনা করেন। তিনি বলেন,গত কয়েক বছর ধরে গড়ে তোলা বাগান থেকে ফল নেমে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করতেন। কিন্তু নিজ হাতে শিশুরা গাছ থেকে ফল নেমে খাবে এতে বেশি আনন্দিত হবে এমনটি ভেবেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুরো বাগানটায় উন্মোক্ত করে দেয়া হয়। এসময় মাদ্রাসার শতাধীক এতিম শিশুরা বাগানে প্রবেশ করে হাঁসি-খুশিতে ভরে ওঠে এবং যে যার মতো গাছ থেকে আম নামাতে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ওয়াহিদুল ইকবাল বলেন,এখন থেকে এই ফল বাগান এতিম শিশুদের,তারা বছর ধরেই ইচ্ছে মতো যখন খুশি বাগান থেকে ফল নেমে খাবে। এতে কেউ বাধা দিবেনা। ফলবাগান উন্মোক্ত করার আগে শিশুদের মাঝে খাবারের জন্য বিভিন্ন রকমের ফল প্রদান করেন। এছাড়া শিশুদের মাঝে একটি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পরে জুমার নামাজ শেষে মধ্যাহ্নভোজে সামিল হয় এতিম শিশুরা। পরে এতিম শিশুদের সাথে নিয়ে ফলবাগানের পাশে আরো প্রায় দুই বিঘা জমিতে বিভিন্ন রকমের ফলজবৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল। শেষে ওয়াহিদুল ইকবালের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা