রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্তাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি“ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বৃহস্পতিবার দুপুরে মেলার সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ী শিক্ষার্থী ও মেলায় স্থাপন করা স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান সভাপতিত্ব করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংশ্লিষ্ঠরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে বিস্তারিত জানেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা