
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবি যুবককে ৫মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান,এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা