
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষকদের নিকট থেকে সরকারী দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩জন সার ডিলারকে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আদালত সুত্র জানায়,চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮হাজার,আব্দুল হান্নানকে ৬হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং থানাপুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বলে আদালত সুত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা