সাইদুল ইসলাম আবির'
সিরাজগঞ্জের রায়গঞ্জে এগ্রোবেইজড সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট সার্ভিসেস (এ্যাসেডস) এর আয়োজনে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার নলকা ইউনিয়নের পূর্ব মথুরাপুর বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
এ্যাসেডস এর সমন্বয়ক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সাত্তার, নলকা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা