নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-৩,রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনে স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন আল আরাফা হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম উজ্জ্বল।তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এ প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে ও হাটে বাজারে গণসংযোগ এবং উঠান বৈঠক করে চলেছেন তিনি।
আসনটির দুটি উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি ও তার সমর্থকেরা।
ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ নুরুল ইসলাম উজ্জ্বল কে দেখতে ছুটে আসেন। এসময় তারা নুরুল ইসলাম উজ্জ্বল কে ভোট দেবার অঙ্গীকার করেন।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত এ আসনে ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হচ্ছে।
নুরুল ইসলাম উজ্জ্বলের ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন।নির্বাচনের জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করবেন এমনই অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটারেরা।
উজ্জ্বল নিজেও ভোটারদের আশ্বস্ত করে জানান, তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।
রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আস্থার প্রতীক ট্রাকের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে গোটা এলাকা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা