নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দে অসচ্ছল, দুঃস্থ্য অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লিপি ফাউন্ডেশন।এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক,বৃক্ষ প্রেমিক মাহবুব পলাশ।এসময় তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সেবায় লিপি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করবে।এতে উপস্থিত ছিলেন, মাজেদা, মনোয়ারা, রুস্তম,নিত্য,রহিমা, সূর্য, মিনা স্থানীয় বাসিন্দারা প্রমুখ। শীতবস্ত্র পেয়ে আয়েশা নামে এক উপকার ভোগী বলেন,দুঃসময়ে আমাদের পাশে কাউকে পাই না। লিপি ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে। এই শীতবস্ত্র পেয়ে আমরা খুশি হয়েছি। এই শীতে অসহায় মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।
উল্লেখ্য, লিপি ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা লিপি সুলতানা। তার পিতা আব্দুস সামাদ। মাতা শাহনাজ খাতুন। জন্মভূমি সিরাজগঞ্জ জেলা। কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (CSE) এ পড়াশোনা শেষ করে প্রিমিয়ার ব্যাংকে কর্মজীবন শুরু করেন। উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে দেশের পাঠ চুকিয়ে পাড়ি জমান ইউরোপে। দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমালেও দেশ এবং দেশের মানুষের জন্য তার টান একটুও কমেনি। দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করার বাসনা তাকে তাড়িত করে সবসময়। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন "লিপি ফাউন্ডেশন"। মহতী উদ্দেশ্য, স্বপ্ন আকাশ ছোঁয়া। বাংলাদেশের হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষগুলো সাবলম্বী হবে, সমাজে তাদের সম্মানজনক অবস্থান প্রতিষ্ঠিত হবে। তার স্বপ্নগুলো আবর্তিত হয় মানবিক দৃষ্টিভঙ্গিতে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। আসুন পাশে দাঁড়ায় প্রতিটি মহতী উদ্যোগের। আমরা সবাই মিলে সুখী সমৃদ্ধ মানব সভ্যতা গড়ে তুলি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা