কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি'র সভাপতি সেলিম রেজা বলেন,১৯৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দ্বিতীয়বার নতুন করে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। আমাদের বিশ্বাস সকল জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো। সকল হিংসা, বিদ্বেষ, জুলুম. নির্যাতন ও নিপিড়নের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে। সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) এলাকা শান্তির জনপদে পরিণত হবে।
বুধবার (১৪ আগষ্ট) দুপুর বারোটায় উপজেলা সদরের কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি'র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপি'র
যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বপন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা