শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
শব্দ দূষণ ও কালো ধোয়া রোধে সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
তিনি জানান, মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর হয়েছেন। এর অংশ হিসেবে মহাসড়কে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি । এ সময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা