প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ৪:৪৭ এ.এম
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা,২ আরোহী নিহত

মান্নান শেখ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের কামারখন্দে চৌবাড়ি সড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে( ২০অক্টোবর
রোববার) রাতে কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসানের ছেলে খালিদ (১৮) ও শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৭)ঘটনাস্থলের স্থানীয়রা জানান , দ্রুত গতিতে মোটরসাইকেলটি বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় চৌবাড়ি মোড়ের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়ে দেওয়া হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা
Copyright © 2026 দৈনিক যমুনা এক্সপ্রেস. All rights reserved.