স্টাফ রিপোর্টার:বিলিভ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির এর ম্যানেজিং ডিরেক্টর,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদুল ইসলাম রনি'র ব্যক্তিগত আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জাহিদুল ইসলাম রনি ব্যক্তিগত পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া হয়।
এসময় জাহিদুল ইসলাম রনি বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় বন্ধু বান্ধব স্নেহের ছোট ভাই ব্রাদারদের সাথে ইফতার মাহফিল করে থাকি। আমরা রোজা দার ব্যক্তিরা একসাথে ইফতার মাহফিল করলে স্বয়ং মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন পাওয়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা