নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) সকালে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ভাসানী কলেজের সামনে এই জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এসময় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ -২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রোমানা মাহমুদ।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক এ্যডভোকেট কল্যাণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,জেলা বিএনপির সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,জেলা বিএনপি নেতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাহা,পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক হীরক গুন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিলীপ গৌরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য : আলোচনা সভা ও মঙ্গল প্রজ্জলন শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন এলাকার মন্দির কমিটির আয়োজনে বাদ্য বাজনা আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী গোবিন্দবাড়ী ধর্মসভা মন্দিরে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা