
ছাম্মি আহমেদ আজমীর : ‘সবুজে বাঁচি,সবুজ গড়ি’ এই প্রত্যয়ে সিরাজগঞ্জে পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়
১৩'শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বাহিরগোলা পাওয়ার হাউজ কলোনি হাফিজিয়া মাদ্রাসা গাছ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন,পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃআব্দুল মালেক,সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: হাসান আলী সহ পাওয়ার হাউজ কলোনী মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,
গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। শুধু গাছ লাগালেই হবে না এর পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তুলতে চাই। সাত্তার ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা,শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছের দায়িত্ব নেয় তাহলে আমাদের চারপাশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
উল্লেখ্য:মাদ্রাসা আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা। পাশাপাশি ১৩'শ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা