স্টাফ রিপোর্টার :সোশ্যাল এইড,বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে রামাদান ফুট প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকালে পৌর এলাকার আমলাপড়া মাঠ প্রাঙ্গণে সোশ্যাল এইড,বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনেও জেলা কো-অর্ডিনেটর এস এম আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর ৮ শত পরিবারের মাঝে রামাদান ফুট প্যাকেজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী।
প্রধান অতিথি ড.জান্নাত আরা হেনরী বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে রামাদান ফুট প্যাকেজ অসহায় ও গরীবদের মাঝে বিতরণ হলো তা সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে আসলে অসহায় ও গরিব একটি মানুষও ক্ষুধার্ত থাকবেনা।
এ-সময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা,ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, ডাইরেক্টর ফাইনান্স,এন্ড এডমিন, সোসাল এইড মোহাম্মদ আলী সোহেল সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা