নিজস্ব প্রতিবেদক " শিক্ষা শান্তির প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে " স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মেকে ঐক্যবন্ধকরতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্য বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ২২ এপ্রিল কর্মীসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকেলে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে এসময়ে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রনি মোহাম্মদ,সহ সভাপতি মো. ফরহাদ আলী, যুগ্ম- সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স,উপ- পরিবেশ সম্পাদক শাকিল আহমেদ, উপ-প্রচার বিষয়ক সম্পাদক শামসুল আরেফিন সেজান, উপ-ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক তারামুন নেছা, উপ-এ্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সিমান্ত লোদী,সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক প্রৌকশলী আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, প্রমুখ।
এসময়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ইতিহাসের রাখাল রাজা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির শৃঙ্খলা মুক্তির লালিত স্বপ্নকে বাস্তবে রুপদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের ছাত্র সমাজের পরম নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্র লীগ। সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগ শাখার কমিটি গঠনের লক্ষ্যে সফলনভাবে যেন কর্মীসভা অনুষ্ঠিত হয় এজন্য আজকে সংবাদ সম্মেলন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা