মো: ছাম্মি আহমেদ আজমীর :সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠ সফলতা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি'র সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি'র সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা,সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মসজিদের ইমাম, সাংবাদিক বৃন্দ।
বক্তাগণ বলেন, সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমে কার্যক্রম শুরু হয়েছে। টেকসই ও সু সংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ লক্ষ্যে ১৭ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এতে করে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সের সকল বাংলাদেশী নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোধ্ব নাগরিকগণও দশ বছর নিরবিচ্ছেনতা চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা