মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি :সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার ও নোয়াকোট বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে, থ্রিপিস, গরুর মাংস, চিনি, টমেটো ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,
"উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই অভিযান
তারই ধারাবাহিক অংশ।"
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা