নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হবিগঞ্জের বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছ। বৃহস্পতিবার(২২ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার নামক স্থানে। নিহত নারীর নাম- মিনারা বেগম (৫৫)। তিনি বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের ইসহাক আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার অতিক্রমের সময় পথচারী মিনারা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পিকঅ্যাপ ভ্যানটি জনতা আটক করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা