নিজস্ব সংবাদদাতাঃ ঘনিয়ে আসছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন,সেই সাথে বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা।
সারাদেশের মতো প্রচারণায় পিছিয়ে নেই কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ কারী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জুলেখা খাতুন।
বৈদ্যুতিক পাখা মার্কার প্রার্থী জুলেখা খাতুন হাট-ঘাট,মাঠ সকল জায়গায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলেখা খাতুন একজন উচ্চ শিক্ষিত, যোগ্য প্রার্থী। নিজের কর্ম ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি স্হানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির পাশে থেকে কাজ করার তাগিদেই মূলত প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।
জুলেখা খাতুনের নির্বাচনী প্রচারণায় স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগ, সহ সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা