
ছাম্মি আহমেদ আজমীর: দেশকে ভালোবাসার অঙ্গীকার আর পরিচ্ছন্ন রাজধানী গড়ার প্রত্যয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের আয়োজনে গ্রীন ও ক্লিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে হাতিরঝিল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর অন্যতম নান্দনিক বিনোদনকেন্দ্র হাতিরঝিলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করেন।পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ব পালনে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন,পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয় এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব ও দেশপ্রেমের অংশ। একটি পরিচ্ছন্ন নগরী কেবল সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং সুস্থ নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আরও বলেন,সবার আগে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয় এটি দেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতীক। নিজেদের অবস্থান থেকে ছোট ছোট ইতিবাচক উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ,পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী দিনেও পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য: পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্বেচ্ছাসেবী মনোভাব হাতিরঝিল এলাকায় আগত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা