
মনিরুজ্জামান মনির,ধুনট(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধুনটের সাবিনা হিজড়াদের উদ্যোগে কামালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে পুর্ব বিবির পাড়া গ্ৰামের দু:স্থ ও অসহায় হাজরা খাতুনকে (৭০) মানবিক সহায়ক মাথা গুজার ঠাঁই দো-চালা টিনের ঘর নিজ অর্থায়নে প্রদান করলেন সাবিনা হিজড়া ।
তিনি ধুনট উপজেলা ও সারিয়াকান্দি উপজেলা এবং ধুনট পৌরসভাসহ বিভিন্ন গ্ৰাম গঞ্জে দু:স্থ ও অসহায় পরিবারের পার্শ্বে দারিয়ে মানবিক সহায়তা করে থাকেন। এরই ধারাবাহিকতায় (০৩ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে কামালপুর ইউনিয়নের পূর্ব বিবির পাড়া গ্ৰামে অসহায় হাজরা খাতুনের পার্শ্বে দাঁড়িয়েছেন তৃতীয় লিঙ্গের হিজড়া সাবিনা খাতুন।
তিনি রাত পোহালেই গ্ৰাম গঞ্জের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঘুরে বেড়ান এবং মানবতার ফেরিওয়ালা হিসেবে গরীব,দূ:খী ও অসহায় মানুষ দেখলেই তিনি তাদের পার্শ্বে মানবতার সেবায় দাঁড়িয়ে যান।
বৃদ্ধা অসহায় নিঃসন্তান হাজরা খাতুন নিজের ঘর দোয়ার না থাকায়, অন্যের বাড়ীতে গিয়ে রাত্রিযাপন করতেন। হিজড়া সাবিনার মানবিক সহায়ক ঘর উপহার পেয়ে হাজরা খাতুন মহা খুশি হয়েছেন। এই কথা তিনি আবেগ ঘন কন্ঠে আমাদের বললেন।
এই মানবিক ঘর প্রদানের সময় উপস্থিত ছিলেন হিজড়াদের মধ্যে হিজড়া বাবলী, রহিমা, ইভাসহ অন্যান্য হিজড়াগণ এবং বিবির পাড়া গ্ৰামের জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা