নিজস্ব সংবাদদাতাঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
মেলা উপলক্ষে আজ রবিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়।র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা,দলিল লেখক,স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২৫শে মে থেকে ২৭শে মে পর্যন্ত হাকিমপুর উপজেলায় ভূমি কর মেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা