মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :সাভার-আশুলিয়াকে দূর্নীতি-চাঁদাবাজ মুক্ত ও সংখ্যালঘু নিরাপত্তাসহ ১৮টি প্রতিশ্রুতি দিয়ে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী শেখ শওকত হোসেন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।
আজ(১০ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার বটতলা ঋষিপাড়ায় এক প্রেসব্রিফিং করে এ ইশতেহার প্রকাশ করেন তিনি।
ইশতেহারে এ অঞ্চলের মানুষের দুঃখ-দূর্দশা নিরসনে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে অবহেলিত শ্রমিক, কৃষকদের জন্য কাজ করবেন। সন্ত্রাস নির্মূল করে যুবকদের জন্য আত্নকর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করবেন বলেও প্রতিশ্রুতি দিয়ে তাকে বিজয়ী করতে ট্রাক মার্কায় ভোট চান তিনি।
এ সময় সাভার-আশুলিয়ার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা