
মো: আজাদ খান,চিতলমারীঃ ১৯৭৮ থেকে ২০২৬—দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলা পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় নেএী, জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চিতলমারী উপজেলা মহিলা দলের আহবায়ক রুনা গাজী।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় রুনা গাজী বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। এই দীর্ঘ পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তৃণমূলের নেতৃত্ব ও মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রুনা গাজী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হোক। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন রুনা গাজী।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা