1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত বেলকুচিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত পাঁচ ব্যাংকের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান সাভারে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মহান মে দিবস পালিত ঝিকরগাছায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা: কুলাউড়ায় জেলা ছাত্রদল নেতাসহ আটক ২ প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাঁকড়া টু হাড়িখালি মহাসড়ক সংস্কার কাজ শুরু স্বস্তি ফিরছে জনজীবনে আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ ‎সাত জন আটক,থানায় মামলা দায়ের অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ৩৫ বছর পর জমির দখল পেলো ভুক্তভোগী পরিবার যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে এক যুবক আহত
শিরোনাম:
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত বেলকুচিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত পাঁচ ব্যাংকের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান সাভারে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মহান মে দিবস পালিত ঝিকরগাছায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা: কুলাউড়ায় জেলা ছাত্রদল নেতাসহ আটক ২ প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বর থেকে সকাল ১০টায় শুরু হওয়া র‍্যালিতে উপজেলার ২২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শ্রমিকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম এবং রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম, বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি লিটন প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রমিকদের মাঝে খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি ও মুক্তারুল ইসলাম মুক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

mostbet

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews