1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ জুড়ীতে সরকারি অনুদান বিতরন করলেন এমপির স্ত্রী-কন্যা ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা :ফরিদ জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ,চলছে অভিযান বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি

ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
মায়ের বুকফাটা কান্না আর অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। প্রতিদিন ঘরের দরজার দিকে তাকিয়ে থাকেন তিনি, যদি একবার ফিরে
আসে তার আদরের সন্তান। কিন্তু সময় গড়িয়ে গেলেও মিলছে না কোনো খোঁজ। যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া কিশোর
রাকিব হোসেন (১৬)- কে ঘিরে এমনই হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিবারে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকাল ৭টার দিকে ঝিকরগাছা থানাধীন মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়
রাকিব। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া
হয়েছে। কিন্তু কোথাও মেলেনি তার অবস্থান। প্রিয় সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে মা মোছা. মিনা খাতুনের। কান্নাজড়িত কণ্ঠে
তিনি বলেন, “আমার ছেলে কাউকে কিছু না বলে কখনো কোথাও যায় না। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা ভাবতেই পারছি না। প্রতিটি মুহূর্ত আমার
কাছে অসহনীয় হয়ে উঠেছে। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। সমাজের সব মানুষের কাছে আমার আকুল আবেদন, কেউ যদি আমার ছেলের সন্ধান জানেন,
দয়া করে আমাকে খবর দিন।” নিখোঁজ রাকিবের বয়স আনুমানিক ১৬ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং চুল কালো। নিখোঁজ হওয়ার
সময় তার পরনে ছিল সাদা রঙের ফুলহাতা টি-শার্ট ও গাঢ় নীল রঙের ফুল প্যান্ট। এ ঘটনায় রাকিবের মা মোছা. মিনা খাতুন বাদী হয়ে গত ৩১ মে রাতে ঝিকরগাছা
থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে রাকিবের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও তার দ্রুত সন্ধান কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি রাকিব
হোসেনের সন্ধান পেয়ে থাকেন অথবা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে দ্রুত ঝিকরগাছা থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে
অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ- মোছা. মিনা খাতুন (মা), মোবাইল: ০১৭৬৬৩৪০৯০১।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews