1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে রাণীশংকৈলে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধর্মপাশায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রাণীনগরে গরু চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার রাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের কালীবাড়ীতে রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপন সিরাজগঞ্জে রথযাত্রা উৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা ধর্মপাশা থানার শরীফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত রাণীনগরের কৃতি শিক্ষার্থী রাফি পুরস্কার নিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩২ মামলার পলাতক আসামি মোজাম্মেল আটক, উদ্ধার ইয়াবা নাসিরনগরে মহিষবেড়ে বাড়ির সিঁড়িতে মিলল নবজাতক শিশু, খোঁজ নেই মা-বাবার ট্যালেন্টপুলে বৃত্তি পেল নাসিরনগরের ওহি, পরিবার ও বিদ্যালয়ে আনন্দের বন্যা রাণীনগরে মাদক সেবি যুবকের ৬মাসের কারাদন্ড বিভাগীয় ক্যাডেট স্থায়ীকরণ পরীক্ষায় জেলায় প্রথম মো.শফিকুল ইসলাম,পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধিঃ মাদক কারবার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার(৩১ মে) দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদকের কারবার নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরবর্তী সময় বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী গ্রাম এবং চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চার গ্রামেই।প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। একই সঙ্গে অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews