1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পত্নীতলায় আলপাকা আইডিয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গ্রাফিতি নিয়ে পুলিশের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজার বিরূদ্ধে অভিভাবক মহলে ক্ষোভ,অন্যত্র বদলীর দাবী চট্টগ্রামে রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি সুস্বাস্থ্য গঠনে পুষ্টি সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ গণপ্রতি রায় চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা, জিইসি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে মানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মির্জা মোস্তফা জামান কর্ণফুলী টানেলে রাতের বেলা যান চলাচলে বিধিনিষেধ চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-৩ কৃষকের অধিকার ও ন্যায্য দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির নির্বাহী কমিটি পুর্নগঠন প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেনের যোগদানে নতুন অধ্যায়ে নজরুল বিশ্ববিদ্যালয় ঝিকরগাছার জাগরণী সংসদের পক্ষ থেকে এমপি ডা: ফরিদকে ফুলেল শুভেচ্ছা কৃষি খাতে ৪০ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে পিপুলবাড়িয়ায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের পথসভা ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত
শিরোনাম:
পত্নীতলায় আলপাকা আইডিয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গ্রাফিতি নিয়ে পুলিশের গণবিজ্ঞপ্তি প্রত্যাহার রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজার বিরূদ্ধে অভিভাবক মহলে ক্ষোভ,অন্যত্র বদলীর দাবী চট্টগ্রামে রেলগেটে ট্রেন-সিএনজি সংঘর্ষ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে স্মারকলিপি সুস্বাস্থ্য গঠনে পুষ্টি সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ গণপ্রতি রায় চট্টগ্রামে গ্রাফিতি নিয়ে উত্তেজনা, জিইসি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর

ঝিকরগাছার বাঁকড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধে ২ লাখ টাকা জরিমানা, ক্লিনিক সাময়িক বন্ধ

  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

mostbet

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের
প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি
প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানের শুরুতে উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ বলেন, “পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা বাঁকড়া মেডিকেল সার্ভিসেসে সরেজমিন
পরিদর্শন করি। পরিদর্শনকালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে সংরক্ষণবিধি যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি জনস্বাস্থ্যের
জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই বেসরকারি ক্লিনিকগুলো সরকারি নীতিমালা মেনে সেবা প্রদান করুক। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে
নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।” পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত ওটির ভেতরে সংরক্ষিত একাধিক মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রয়োজনীয় লাইসেন্স ও দাপ্তরিক কাগজপত্রে
অসংগতি এবং বিধিবহির্ভূত ব্যবস্থাপনার প্রমাণ পায়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ
দেওয়া হয়। একই সঙ্গে কাগজপত্র সঠিকভাবে হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং এ মর্মে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে
মুচলেকা নেওয়া হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, “আজকের ভ্রাম্যমাণ আদালতে অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ
ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর খাত—এখানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। এ কারণে
প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও
যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানে যে রোগীর বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে
সেটা ফৌজদারি কার্যবিধির আওতায়
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দ্বারা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালত অথবা থানার সহযোগীতা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
অভিযানকালে বাঁকড়া পুলিশ তদন্ত ক্যাম্পের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত গুরুতর
অভিযোগ আমলে নিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews