1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে মানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মির্জা মোস্তফা জামান কর্ণফুলী টানেলে রাতের বেলা যান চলাচলে বিধিনিষেধ চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-৩ কৃষকের অধিকার ও ন্যায্য দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির নির্বাহী কমিটি পুর্নগঠন প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেনের যোগদানে নতুন অধ্যায়ে নজরুল বিশ্ববিদ্যালয় ঝিকরগাছার জাগরণী সংসদের পক্ষ থেকে এমপি ডা: ফরিদকে ফুলেল শুভেচ্ছা কৃষি খাতে ৪০ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে পিপুলবাড়িয়ায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের পথসভা ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত নাসিরনগরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু,একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা বাবা-মা রবীন্দ্রচেতনায় আলোকিত সাংস্কৃতিক সন্ধ্যা নাট্য নিকেতনের ২২বছর পূর্তি উৎসবের শুভ উদ্বোধনে মঞ্চস্থ হয় নাটক মহামায়া ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় এক নৈশপ্রহরী নিহত রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার জাককানইবির নতুন উপাচার্য ড.মোহাম্মদ মোশাররফ হোসেন সেমিনার ও সমঝোতা স্মারকে নজরুল বিশ্ববিদ্যালয়ে পেশাগত শিক্ষার নতুন দিগন্ত ধুনটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
শিরোনাম:
ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হয়ে কৃতজ্ঞতা জানালেন-আব্দুল্লাহ আল কায়েস ঝিকরগাছায় অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব প্রশাসনের নীরবতায় ক্ষোভ এলাকাবাসীর ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে মানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মির্জা মোস্তফা জামান কর্ণফুলী টানেলে রাতের বেলা যান চলাচলে বিধিনিষেধ চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার-৩ কৃষকের অধিকার ও ন্যায্য দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক – কর্মচারী সমিতির নির্বাহী কমিটি পুর্নগঠন প্রফেসর ড.মোহাম্মদ মোশারফ হোসেনের যোগদানে নতুন অধ্যায়ে নজরুল বিশ্ববিদ্যালয় ঝিকরগাছার জাগরণী সংসদের পক্ষ থেকে এমপি ডা: ফরিদকে ফুলেল শুভেচ্ছা

ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে মানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মির্জা মোস্তফা জামান

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর : দীর্ঘ রাজনৈতিক পথচলা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলীয় আন্দোলন-সংগ্রামে সাহসী ও সক্রিয় ভূমিকার কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মির্জা মোস্তফা জামানের নাম। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এই নেতাকে ঘিরে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
রাজনীতির মাঠে একজন শান্ত,পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত মির্জা মোস্তফা জামান। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি সাধারণ মানুষের মাঝেও অর্জন করেছেন আস্থা ও ভালোবাসা।
দলের অনেক নেতাকর্মীর মতে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজন দক্ষ,সাহসী ও কর্মীবান্ধব নেতার প্রয়োজন। আর সেই যোগ্যতায় মির্জা মোস্তফা জামান একজন শক্তিশালী প্রার্থী। তাঁর নেতৃত্বে জেলা বিএনপি আরও সুসংগঠিত ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।
নেতাকর্মীরা জানান,রাজনীতিতে সৌজন্যবোধ,সততা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে মির্জা মোস্তফা জামান ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। দল ও জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং নিরলস পরিশ্রম তাঁকে সাধারণ সম্পাদক পদের একজন জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন এই নেতা। তৃণমূলের প্রত্যাশা দলের ঐক্য আন্দোলনের শক্তি এবং মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবেন মির্জা মোস্তফা জামান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মির্জা মোস্তফা জামান বলেন,আমি সবসময় বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো,সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং দলের জন্য ত্যাগ স্বীকার করা। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই পথ চলছি। আমি কোনো পদকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না বরং এটিকে মানুষের সেবা করার আরও বড় দায়িত্ব হিসেবে মনে করি। দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। দল,দেশ ও মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা গণমানুষের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তরুণ প্রজন্মের আস্থার নাম প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন আদর্শ কর্মী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সততা,ন্যায়নীতি ও আদর্শকে ধারণ করে রাজনীতি করে যেতে চাই।

mostbet

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews