
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়াগ্রামে আব্দুল জব্বার (৫০) নামের একজন ব্যক্তির কাছ থেকে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যারেল ( প্রতিটি ২০০ লিটার) সর্বমোট ৮০০ লিটার অবৈধ ডিজেল মজুত উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ১৪ এপ্রিল (মঙ্গলবার)দিবাগত রাত ৮ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।
অভিযুক্তব্যক্তি জানিয়েছেন, পাশ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন হতে ওই তেল সংগ্রহ করেছে।
উপজেলা প্রশাসন জানায় , অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০,০০০ ( ষাট হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ ( পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় তুলে দেওয়া হয় এবং পেট্রোল পাম্পের মাধ্যমে উক্ত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানিয়েছেন, অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতে দোষীব্যক্তি প্রমাণিত হলে ওই ব্যক্তির জন্য আইনানুগ অনুসারে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a Reply