
ছাম্মি আহমেদ আজমীর,সিনিয়র রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি ক্রিকেটার হালিম বাবুর সুযোগ্য সন্তান মো: তামিম সেখ দিন দিন ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে চলছে। তার ধারাবাহিক উন্নতি ও পরিশ্রম দেখে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জেলার সাবেক ক্রিকেটাররা।ছোটবেলা থেকেই বাবার হাত ধরে ক্রিকেটের সঙ্গে পরিচয় তামিমের।শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠের প্রতি ভালোবাসা,নিয়মিত অনুশীলন আর অদম্য ইচ্ছাশক্তি তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে সে যা ইতোমধ্যে সবার নজর কেড়েছে।
এ প্রসঙ্গে তামিমের বাবা সাবেক কৃতি ক্রিকেটার হালিম বাবু বলেন,
আমার ছেলেকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছি। আমি সব সময় চাই সে একজন ভালো মানুষ হোক পাশাপাশি ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করুক। তার এই উন্নতি আমাকে গর্বিত করে তবে সামনে আরও অনেক পথ বাকি পরিশ্রম আর শৃঙ্খলার কোনো বিকল্প নেই।
অন্যদিকে তামিম তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমার বাবা ও মা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার বাবার কাছ থেকেই ক্রিকেটের প্রথম শিক্ষা পেয়েছি। আমি প্রতিদিন চেষ্টা করি নিজের ভুলগুলো শুধরে আরও ভালো খেলতে। সবার দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই এবং সিরাজগঞ্জের নাম উজ্জ্বল করতে চাই।
উল্লেখ্য: সিরাজগঞ্জের সাবেক ক্রিকেটাররাও তামিমের এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলন বজায় রাখতে পারলে তামিম ভবিষ্যতে জেলার ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা যোগ্য বাবার সঠিক দিকনির্দেশনা আর নিজের নিষ্ঠা ও পরিশ্রমে তামিম একদিন জাতীয় দলের হয়ে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে এবং জেলার ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
Leave a Reply