
মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : আগামীকাল (শুক্রবার) ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮বঙ্গাব্দে ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন তিনি। কবি গুরুর কুঠিবাড়ী ও কাছারী বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে জন্মবার্ষিকী। এউপলক্ষে আলোচনাসভা,সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান এবং রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে।
জানাগেছে,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পৈত্রিকসুত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার নিজস্ব জমিদারী দেখাশোনার জন্য ১৮৯১সালের ১৫জানুয়ারী প্রথম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আসেন। এরপর নাগর নদের তীরে অবস্থিত পতিসরের কুঠিবাড়ী ও কাছারী বাড়ীতে চার দশকের বেশি সময় ধরে আসা যাওয়া করেছেন। এখানে অবস্থানকালে তিনি বহু বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। তিনি ছিলেন একাধারে কবি,ঔপন্যাসিক,নাট্যকার,প্রাবন্ধিকার,চিত্র শিল্পী ও সুরকার। রবীন্দ্রনাথ ঠাকুর এলাকার প্রজাদের কল্যানে পতিসরে কৃষি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। তিনি শেষ বারের মতো পতিসরে আসেন ১৯৩৭সালের ২৭জুলাই। ৭আগস্ট ১৯৪১সালে (২২শ্রাবন ১৩৪৮বঙ্গাব্দ) পরলোকগমন করেন তিনি।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানিয়েছেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে কবির কাছারী বাড়ী আত্রাইয়ের পতিসরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রনালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি,জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে আলোচক হিসেবে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং বাংলাদেশ টেলিভিশনও বেতারের রবীন্দ্র ও নজরুল সংগীতের শিল্পী ড. হারুন অর রশীদ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। উপদেষ্টা হিসেবে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু উপস্থিত থাকবেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম,জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দু ও কবী,সাহিত্যিক,গবেষক এবং বেশ কয়েকটি আসনের এমপিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান আরো জানান,পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনাসভা,সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় শুরু হবে। এছাড়া পতিসর কলেজ মাঠে ১০দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে শেষ করতে সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply