1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

সাভারে জাঁকজমকপূর্ণ আয়োজনে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলা বাড়ায় বল, এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে সাভারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের ঢল নামে।

​বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। উদ্বোধনী দিনেই মাঠজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ।

​উদ্বোধনী বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন,
​খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। আমি বিশ্বাস করি, এই ধরনের আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং তাদের মাদক ও অপরাধের অন্ধকার জগত থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
​তিনি আরও যোগ করেন যে, খেলায় জয়-পরাজয় বড় কথা নয়, বরং খেলাধুলার মাধ্যমে নিজেকে একজন সুশৃঙ্খল ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত বিজয়। এসময় তিনি সময়োপযোগী এই উদ্যোগের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান। তিনি উপস্থিত সকলের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেলাল উদ্দিন, পরিদর্শক (ওসি অপারেশন), সাভার মডেল থানা। ​ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যবৃন্দ
ও ​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী ম্যাচে বিভিন্ন দলের খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে ছায়াবীথি এলাকা। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে একটি সামাজিক মিলনমেলায় পরিণত করেছে। আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই তাদের এই নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews