1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ জুড়ীতে সরকারি অনুদান বিতরন করলেন এমপির স্ত্রী-কন্যা ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা :ফরিদ জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ,চলছে অভিযান বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১ জুন) সকালে অনুষ্ঠিত ওই মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর জড়িতদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমরগণি এম ই এস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ও ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী বলে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীতে অবস্থিত সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে সেটি জিইসি মোড় অভিমুখে অগ্রসর হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এতে শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রয়োজনীয় অভিযান অব্যাহত রেখেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews