1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় কোরবানির পশুর চামড়ার গুণগত মান রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ জুড়ীতে সরকারি অনুদান বিতরন করলেন এমপির স্ত্রী-কন্যা ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি ডা :ফরিদ জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ঘিরে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ,চলছে অভিযান বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন জাককানইবিতে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “আম ফাউন্ডেশন,ভোলাহাট”র আম বাজার উদ্বোধন
শিরোনাম:
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই ঝিকরগাছায় নিখোঁজ রাকিব: মায়ের চোখে শুধু অপেক্ষা, ফিরছে না আদরের সন্তান বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড পাবলিকিয়ান ফোরাম অব এমপিসির উদ্যোগ ও রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬ অনুষ্ঠিত চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর পুলিশ নরওয়েতে পিএইচডি অর্জন করলেন ড.সুসমিতা আফরোজ হবিগঞ্জে চার গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ভালুকায় রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,তদন্তে পুলিশ সিরাজগঞ্জের গুণীজনদের মাঝে সম্মাননা দিলো জে.সি রোড ওয়েলফেয়ার সোসাইটি

রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ‎ও ছুরিকাঘাত করে ছিনতাই

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রোববার রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রীজ এলাকায়।

‎সাহাবুল হোসেন মোবাইল ফোনে জানান, রোববার রাতে আব্দুল খালেকের মোটরসাইকেল যোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রীজের নিকট পৌছলে প্রশ্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ীর সামনে আসে। এসময় আমাদের দুইজনের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে  নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে একাধীকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় খালেককে রক্ষা করতে গিয়ে আমিও হাতে ছুরিকাঘাাতের শিকার হই এবং আমাকে লাঠিপেটা করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়। এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ী আসলে গাড়ীর আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান,দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল। আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জ্বের ধরে এই হামলা করেছে তা এখনো স্পস্ট করে বলা যাচ্ছেনা বলে জানান সাহাবুল হোসেন। 
‎রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews