1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত ৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজা রাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার,গাঁজা উদ্ধার সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তা নিয়ে উদ্বেগে সাংবাদিক মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির শক্ত অবস্থান কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩মাদক সেবির সাজা হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত ৪০ ঘণ্টা ধরে সীমান্তে অনিশ্চিত জীবন, মানবিক বিপর্যয়ের মুখে ১১ জন ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড ‘ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম (প্রশাসন),অধ্যাপক সামছুল আলম সেলিম (শিক্ষা) রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত ‎আসামীসহ ২জন গ্রেফতার হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু আটক ট্রাকচালককে কারাদণ্ড ঈদের ছুটি শেষে ফিরেই ১৮৬৮ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ: সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
শিরোনাম:
হবিগঞ্জে দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত ৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজা রাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার,গাঁজা উদ্ধার সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তা নিয়ে উদ্বেগে সাংবাদিক মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির শক্ত অবস্থান কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩মাদক সেবির সাজা হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কপিল উদ্দিনের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।রক্তক্ষয়ী এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৮ জুন)সকাল ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় ৩ ঘণ্টা ধরে যাবত চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, বড়ইউড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন সম্প্রতি একটি বৈষম্যবিরোধী মামলায় কারাগারে ছিলেন। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ৫নং ওয়ার্ডের সদস্য কপিল উদ্দিন। পরবর্তীতে চেয়ারম্যান ফরিদ উদ্দিন জামিনে মুক্ত হয়ে আইনী জটিলতা শেষে ইউনিয়ন পরিষদের অফিসের চেয়ারে বসতে যান। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার দায়িত্ব বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার বিষয়টি দুই চেয়ারম্যানের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলে টানা তিন ঘন্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান, দুই চেয়ারম্যানের চেয়ারে বসার দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সুত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews