
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে পথরোধ ও মারধর করে টাকা,মোবাইল ফোন ছিনকাইয়ের ঘটনার সাথে জরিত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান,বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম,একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো টমটম গাড়ী ভাড়া করে নাটোরে সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন। এসময় ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একইস্থানে পৌছলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে রক্ষা পায় । এঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহাক আলীর ছেলে খোকন মন্ডল(৩৫),গোনা মধ্যপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেফতার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ছিনতাইয়ের ঘটনায় বুক্তভোগী রাফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply