1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ আত্রাইয়ে রেল লাইনের পাশে পরেছিল হজ্জ এজেন্সি প্রতিনিধির মরদেহ ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ঝিকরগাছায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝড়ে ভেঙেছে ঘর,ভাঙেনি আশা বৃদ্ধা শিপ্রা রাণীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক নাসিরনগরে শতবর্ষী মহাখাল সেতু এখন সেতু নয়, যেন মৃত্যুফাঁদ ‎ ক্রিকেটার নাঈমকে হেনস্তা, খুলশী থানার ওসি প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে ঘোরার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ৩ জন আটক হবিগঞ্জে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট
শিরোনাম:
বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ আত্রাইয়ে রেল লাইনের পাশে পরেছিল হজ্জ এজেন্সি প্রতিনিধির মরদেহ ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শাহরিয়ার খান নাফিজ,হবিগঞ্জ: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক কমরেড মুজিবুর রহমান ফরিদ এর মৃত্যুতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাসদ কেন্দ্রীয় কমিটি, বাসদ হবিগঞ্জ জেলা, চুনারুঘাট উপজেলা, সিলেট জেলা ও মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ।

কমরেড মুজিবুর রহমান ফরিদ গত ১৬ জুন মঙ্গলবার রাত ২ টায় ঢাকা পিজি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য সেগুন বাগিচায় ঢাকা কেন্দ্রীয় অফিস প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে রাত ৪ টায় তাঁর মৃতদেহ দলীয় লাল পতাকায় আচ্ছাদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর বিপ্লবী জীবনের কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সালাম প্রদর্শন করে শেষ বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, নিখিল দাস, জুলফিকার আলী, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, আব্দুল কুদ্দুস, জনার্দন দত্ত নান্টু, ডাক্তার মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন প্রমুখ।

১৭ জুন বুধবার বিকাল ৩ টা ৩০ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাটের গাজীপুরে তাঁর গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর বিপ্লবী জীবনের কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাল সালাম প্রদর্শন করে শেষ বিদায় জানিয়েছেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, সদস্য সচিব শফিকুল ইসলাম, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, গোলাম কিবরিয়া, বাসদ মৌলভীবাজার জেলার সংগঠক উজ্জ্বল রায়, বিশ্বজিৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য ফয়সল আহমেদ, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, মোশারফ হোসেন খান শান্ত, আব্দুল মতিন, চৌধুরী ফয়সল আহমেদ সুয়েব, সুনীল রায়, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জিলু মিয়া, প্রকৌশলী সজল রায় চৌধুরী, লুকমান আহমেদ তালুকদার, এ আর সি কাউছার, বাসদ চুনারুঘাট উপজেলার নেতা সাবেক মেম্বার আশ্বব আলী, ওবায়দুল হক চৌধুরী সেলিম, আনোয়ার মিয়া, পারভেজ মিয়া, জসীম উদ্দিন, গাবরু মিয়া, আব্দুল ছত্তার, সিপিবি নেতা আব্দুর রশিদ, আরিফুর রহমান জিতু, আব্দুল সামাদ, আব্দুল ছত্তার, তাহের মিয়া।

উপস্থিত হয়ে আরো শ্রদ্ধা নিবেদন করেন চুনারুঘাটের ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান, হুমায়ূন খান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রয়াত কমরেড মুজিবুর রহমান ফরিদের শত শত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনবৃন্দ।

শোক বার্তা পাঠিয়েছেন তাঁর সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও বিশিষ্ট ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পীযুষ চক্রবর্তী, বাসদ চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুস মজুমদার।

এছাড়া গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাসদ নেতা আহমেদ আলী, আলেয়া বেগম, লন্ডন প্রবাসী ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুদ রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাসদ নেতা আবুল কালাম আজাদ, প্রবাসী বাসদ নেতা মামুনুর রশিদ সুয়েল, আক্তার হোসেন অলক, মাহমুদ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমেদ, মোস্তফা জামান বাবুল, হুমায়ূন খান প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদ দলের প্রয়োজনে চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) সংসদীয় আসন থেকে ২০০১ ও ২০২৬ সালের নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। স্কুল জীবন থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তথা বাসদের রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত হন। তার ধারাবাহিকতায় চুনারুঘাট ও হবিগঞ্জে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য এবং চুনারুঘাট উপজেলা শাখার সদস্য সচিব এর দায়িত্ব পালন করছিলেন। তিনি চুনারুঘাট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কৃষক শ্রমিক জনতার ন্যায় সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রেখেছেন। চা শ্রমিকদের সংগঠিত করে দাবি আদায়ের আন্দোলন করেছেন।

বিশেষ করে হবিগঞ্জের চুনারুঘাটের গাজীপুর অঞ্চলের স্থানীয় সমস্যা সংকট নিরসনে সোচ্চার ছিলেন। তিনি যে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে নির্ভীক, সাহসী, বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের তেল-গ্যাস, কয়লা, বন্দর, করিডোর রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন।

মূলত তিনি পুঁজিবাদী শোষণ ব্যবস্থা ভেঙে কৃষক শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষায় জীবনব্যাপী আন্দোলন করেছেন। তাঁর প্রয়াণে দল একজন নিবেদিত সৈনিক, দৃঢ়চিত্তের লড়াকু নেতা হারাল, এলাকাবাসী হারিয়েছেন একজন অন্যায়ের প্রতিবাদী সাহসী সূর্য সন্তান, পরিবার হারিয়েছে সকল ঝড়ঝাপটা মোকাবেলার শক্ত খুঁটি।

কমরেড মুজিবুর রহমান ফরিদের বিপ্লবী জীবনের স্মৃতি, কর্ম ও আদর্শিক চেতনা আগামী দিনে কৃষক শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews