1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক প্রবীণ নাগরিকের মৃত্যু: গ্রেপ্তারের দাবি হরিপুরে সাপের ছোবলে প্রাণ হারালো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১ আত্রাইয়ে রেল লাইনের পাশে পরেছিল হজ্জ এজেন্সি প্রতিনিধির মরদেহ ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ঝিকরগাছায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝড়ে ভেঙেছে ঘর,ভাঙেনি আশা বৃদ্ধা শিপ্রা রাণীর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক
শিরোনাম:
হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক প্রবীণ নাগরিকের মৃত্যু: গ্রেপ্তারের দাবি হরিপুরে সাপের ছোবলে প্রাণ হারালো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎

রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পথ রোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীযদের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এঘটনা ঘটে। আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এঘটনায় রাতেই মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। মাহাবুব আলম জানান,গত ২মাস আগেও একই স্থানে দেশীয় অস্ত্রের মুখে তার আরো একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
‎রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সাথে নিয়ে মোটরসাইলে যোগে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথি মধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭/৮জনের ডাকাত দল তিনটি মোটরসাইকেল যোগে এসে আমার চলন্ত গাড়ীকে বেরিকেট দেয়ার চেষ্টা করে এবং লাথি ও কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এসময় স্থানীয় লোকজনকে ডাকা-ডাকি করলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় থানাপুলিশকে খবর দিলে পুলিশসহ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে এলাকার খট্রেশ্বর মোড় এলাকায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১),বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)। এঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন। মাহাবুব আলম আরো জানান,গত দুই মাস আগেও একই স্থানে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো চাকু,ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় আকটকৃতদের গ্রেফতার দেখিয়ে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews