1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী-নগদ অর্থের চেক বিতরণ বেলকুচিতে ৫০ লাখ টাকার অনুদানসহ বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার আশুলিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, অসাধারণ: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান–তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি কাজিপুরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণ সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাসিরনগরে খালা পরিচয়ে স্কুল থেকে শিশু  শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক ধর্মপাশা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া চারটি এলইডি টিভি উদ্ধার,গ্রেপ্তার ৪ বিএনপি নেতা এস.এম রঞ্জুর অসুস্থ পিতাকে দেখতে ভিপি অমর কৃষ্ণ দাস চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে   বিজিবি’র অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বেলকুচি সদর ইউনিয়নে দেলুয়া কমিউনিটি ক্লিনিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় পলাতক ৭ আসামীসহ গ্রেপ্তার ২২ সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী মো.আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার অনুদান
শিরোনাম:
বেলকুচিতে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী-নগদ অর্থের চেক বিতরণ বেলকুচিতে ৫০ লাখ টাকার অনুদানসহ বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি ঢাকায় নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে পড়ে কাজিপুরের যুবকের মৃত্যু সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার আশুলিয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, অসাধারণ: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান–তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি কাজিপুরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়ে প্রস্তাব প্রেরণ সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের আয়োজনে দেশীয় মৌসুমি ফল উৎসব পালন

সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী যুগ্মসচিব পদে পদোন্নতি

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর: সততা,মেধা,কর্মনিষ্ঠা ও দেশসেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইয়েদ এজেড মোরশেদ আলী। তাঁর এ গৌরবময় অর্জনে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষী,সহপাঠী ও সহকর্মীরা। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর খলিফাপাড়ায় জন্মগ্রহণ করেন সাইয়েদ এজেড মোরশেদ আলী।তিনি ঐতিহ্যবাহী বি.এল.সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী। স্কুল জীবনে অষ্টম শ্রেণিতে বৃত্তি অর্জনের পাশাপাশি এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।পরে সরকারি কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। মেহেরপুর জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রশাসনিক জীবন শুরু করে পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সততা,দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ কর্মজীবনে সততা,দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার গত ৯ জুলাই তাঁকে যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদান করে। কর্মব্যস্ততার মাঝেও নিজ জেলা সিরাজগঞ্জের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট রয়েছে। বন্ধু, সহপাঠী,শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিকতা,বিনয়ী ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে সবার কাছে একজন প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সাইয়েদ এজেড মোরশেদ আলী তার অনুভূতি প্রকাশ করে বলেন,এই পদোন্নতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি আমার পরিবার,শিক্ষক,সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বোপরি আমার প্রিয় জন্মভূমি সিরাজগঞ্জের মানুষের দোয়া ও ভালোবাসার ফল। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন,সফলতা পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জন করতে হবে। সিরাজগঞ্জের শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা তারা যেনো শিক্ষার প্রতি অনুরাগী হয়ে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে একদিন দেশ সেবায় অগ্রণী ভূমিকা রাখেন। দেশপ্রেমই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব যত বড়ই হোক মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করাই একজন সরকারি কর্মকর্তার প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও সেই আদর্শ ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। স্বপ্ন দেখতে হবে,কঠোর পরিশ্রম করতে হবে এবং সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। আমি যেনো সুস্থ থেকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করে যেতে পারি এজন্য আমি সবার কাছে এই দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews