1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেঘনাপাড়ের বাতিঘর: ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়- মাহবুবুর রহমান ধর্মপাশার চুনাই নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক হত্যা মামলার আসামী সাবু গ্রেফতার রাণীনগরে ভেকু মেশিনের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর মামলা ৯ জনের নামে রাণীনগরে বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ভালুকায় অসুস্থ বাবাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে ব্রাজিলের হারে প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ রাণীনগরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও অনুদান সামগ্রী বিতরণ ‎ আশুলিয়ায় এমপি সালাহউদ্দিন বাবুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল নেতার অর্থায়নে সড়ক মেরামত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু জুড়ীতে আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজু ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন কোথায় যাবে শিশুরা,আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানবন্ধন
শিরোনাম:
মেঘনাপাড়ের বাতিঘর: ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়- মাহবুবুর রহমান ধর্মপাশার চুনাই নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ শিক্ষক হত্যা মামলার আসামী সাবু গ্রেফতার রাণীনগরে ভেকু মেশিনের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর মামলা ৯ জনের নামে রাণীনগরে বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ভালুকায় অসুস্থ বাবাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে বিআরডিবি’র ভোলাহাট কার্যালয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করেছে ব্রাজিলের হারে প্রতিপক্ষের ট্রল সইতে না পেরে কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা দেবিদ্বারে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

রাণীনগরে ভেকু মেশিনের ছেঁড়া তারে প্রাণ গেল শিশুর মামলা ৯ জনের নামে

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় ভেকু (এক্সক্যাভেটর) মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে ছেঁড়া তারে পৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তে পাঠায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতেই ৯জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। শিশু রবিউল ইসলাম ধনপাড়া পুর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ভেকু মেশিন জব্দ করেছে।
‎দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে,ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল (৫৫),একই গ্রামের মাজেদুল দেওয়ান(৬০)সহ কয়েকজন ওই এলাকায় পুকুর খননের জন্য এক্সক্যাভেটর মেশিন দিয়ে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে পুকুর খনন করছিল। এরই মধ্যে বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এক্সক্যাভেটর মেশিন চালককে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে ছেঁড়া তার মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিল। পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ শিশু বরিউল খেলাধুলা করার সময় পরে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করে এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে এজাহার নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরো একজনসহ মোট ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
‎শিশুর বাবা ময়নুল হক জানান,তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। শিশু রবিউল ছিল পরিবারে একমাত্র সন্তান।  তিনি বলেন ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেনি। তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতেই এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews