
ছাম্মি আহমেদ আজমীর:জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে রচনা,আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম,ইতিহাসচর্চা, সৃজনশীলতা এবং গণঅভ্যুত্থানের চেতনা সম্পর্কে সচেতনতা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ডা.বিপ্লব চন্দ্র বর্মন, শিক্ষক প্রতিনিধি সদস্য মনোয়ারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, ন্যায়বোধ ও দেশপ্রেমের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং জাতীয় মূল্যবোধ লালনে বিদ্যালয়ের এ উদ্যোগ প্রশংসনীয়।
উল্লেখ্য: অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply