1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা ‎ ‎ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য সহ আটক ১ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রার্থনা সভা রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত গৌরী আরবান বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ধুনটে চিকাশী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি বাবলুর উদ্যোগে শিক্ষার্থীদর মাঝে ফুটবল বিতরণ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এডিপির অর্থায়নে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান নাসিরনগরে দুই মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন অসহায় মা ‎ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন জুড়ীতে আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে সেবা পেলেন ৯ শতাধিক মানুষ নাসিরনগরের খান্দুরায় হাডুডু খেলাকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষ, আহত -১৫ ধুনট চিকাশী আন্ত: ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রেজাউল করিম বাবলু বেলকুচি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জন আটক,৪শ’বোতল স্কাফ সিরাপ জব্দ রাণীনগরে শিশুকে ধ.র্ষ.নে.র অভিযোগে যুবক গ্রেফতার
শিরোনাম:
বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা ‎ ‎ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য সহ আটক ১ কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রার্থনা সভা রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত গৌরী আরবান বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন ৫ আগস্টের চেতনা ধারণের আহ্বান শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ধুনটে চিকাশী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি বাবলুর উদ্যোগে শিক্ষার্থীদর মাঝে ফুটবল বিতরণ

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা ‎ ‎

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

‎​কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি এভাবে বক্তব্য প্রচার বন্ধের পদ্ধতির যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

‎​জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‎​শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়।

‎আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যারা শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?’

‎​তিনি আরও বলেন, ‘উনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। উনার পরিবার এবং উনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। উনার পরিবারকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সব কিছু বিবেচনায় উনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, উনার দলের অবস্থা কী দাঁড়াবে বা উনার এত দিনের যে রাজনৈতিক ইতিহাস—সেটারই বা কী হবে। সব কিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে উনি ফিরে আসবেন।’

‎​ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক পরিস্থিতি—সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।’

‎​সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

‎​এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল বিএনপি উপজেলা প্রশাসনের উক্ত অনুষ্ঠান বয়কট করে বলে জানা যায়।

‎সরাইলের পর তিনি আশুগঞ্জের অনুষ্ঠানেও যোগ দিয়ে জুলাই আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews