1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

রংপুরে আওয়ামী লীগ চক্র কর্তৃক উপদেষ্টার মতবিনিময়ে বিশৃঙ্খলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

 

শরিফা বেগম শিউলী (স্টাফ রিপোর্টার) রংপুরে জেলার সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ চক্র কর্তৃক বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় নিয়ে বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯ টায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের সমন্বয়কারি সাংবাদিক এস.এম জাকির হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়কারি শরিফা বেগম শিউলী, শিল্পী আক্তার, রবিন চৌধুরী রাসেল ও আতিকুর রহমান আতিক।
গত ১২ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময় অনুষ্ঠানে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনায় প্রেসক্লাব রংপুরের বিশৃঙ্খলাকারী বর্তমান ফ্যাসিষ্ট কমিটির সাথে রাজনৈতিক ছত্রছায়া ছিল কী না, তা খতিয়ে দেখারও জোর দাবী জানান বৈষম্য বিরোধী সাংবাদিক নেতারা।
তারা বলেন, প্রেসক্লাব রংপুরের গত ৩৩ বছরে ক্ষমতার অপব্যবহার, অবৈধ কমিটির অনিয়ম, দুর্নীতি ও দলবাজির তথ্য প্রমান, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন তথ্য উপদেষ্টার সামনে যেন তুলে ধরতে না পারে একারনেই তারা অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করে। যা অত্যন্ত দু:খজনক ও ফ্যাসীজমের বহি:প্রকাশ।

এদিকে ফ্যাসিস্ট কমিটি নিজেদের দোষ ঢাকতে সংবাদ সম্মেলন করে ও কয়েকজনকে চায়ের দাওয়াত দিয়ে ৭ সংগঠনের নাম ভাঙ্গিয়ে ৬ সাংবাদিককে অযৌক্তিক অবাঞ্ছিত ঘোষণা করে।
এতে ৬ সংগঠনসহ সুশীল সমাজে ও সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরো জানা যায় রাত ৮ টার দিকে প্রেসক্লাব রংপুরের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সহসমন্বয়ক ও দৈনিক মাতৃভূমির প্রতিনিধি শহিদুল ইসলামকে অতর্কিত আক্রমণ করে মেরিনা লাভলীর স্বামী সাব্বির হোসেন।
এ ব্যাপারে শহিদুল ইসলাম বলেন,সংবাদ সম্মেলনে আসার আগে প্রেসক্লাবের সামনে ফ্যাসিস্ট কমিটির সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর স্বামী সাব্বির হোসেনসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে আমাকে হুমকি ধামকি দেয়। এবং প্রেসক্লাবের উপরে উঠানোর জন্য টানাহেঁচড়া করে। এসময় জীবন বাঁচানোর তাগিদে মটরসাইকেল রেখে আমি আমার জীবন নিয়ে ছিটকে পালিয়ে আসি। আমি শহিদুল ইসলাম প্রশাসনের কাছে এহেন কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আক্রমনকারীদের বিচারের দাবি জানাচ্ছি।

“আবু সাঈদের রংপুরে বৈষম্যের কোন ঠাঁই নাই হবে না ” হুসিয়ারী দিয়ে সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ১৯৯১ সালের ১৪ জুলাই অনুমোদিত প্রেসক্লাব রংপুরের প্রকৃত গঠনতন্ত্র অনুযায়ী রংপুর জেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মীদের সদস্যপদ প্রদানে ও বৈষম্যমুক্ত করতে প্রেসক্লাব রংপুরে প্রশাসক নিয়োগসহ প্রেসক্লাব রংপুরের প্রায় ৩শ দোকান থেকে প্রাপ্ত আয় সাংবাদিকদের কল্যানে ব্যয় করার দাবী জানান তারা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews