1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শার্শায় সাংবাদিকদের অধিকার রক্ষায় আলোচনা সভা হবিগঞ্জ জেলা ছাএদলের নতুন কমিটি ঘোষণা ভালুকায় ইজিপিপি প্রকল্পের আওতায় বাঁকা খাল পুনঃখনন কাজের উদ্বোধন কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি,সেই শ্রমিকেই গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা দেবিদ্বারে মর্মান্তিক দুর্ঘটনা—বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত এক মাদ্রাসা ছাত্র যশোরে প্রতারণার ফাঁদ:ভুয়া পুলিশ সেজে মোবাইল কিনে আটক এক ব্যক্তি নাসিরনগরে ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়লেন কৃষক,মৃত্যু ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত বেলকুচিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত পাঁচ ব্যাংকের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান সাভারে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মহান মে দিবস পালিত ঝিকরগাছায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা: কুলাউড়ায় জেলা ছাত্রদল নেতাসহ আটক ২ প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শার্শায় সাংবাদিকদের অধিকার রক্ষায় আলোচনা সভা হবিগঞ্জ জেলা ছাএদলের নতুন কমিটি ঘোষণা ভালুকায় ইজিপিপি প্রকল্পের আওতায় বাঁকা খাল পুনঃখনন কাজের উদ্বোধন কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি,সেই শ্রমিকেই গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা দেবিদ্বারে মর্মান্তিক দুর্ঘটনা—বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় নিহত এক মাদ্রাসা ছাত্র যশোরে প্রতারণার ফাঁদ:ভুয়া পুলিশ সেজে মোবাইল কিনে আটক এক ব্যক্তি নাসিরনগরে ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়লেন কৃষক,মৃত্যু ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত

কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি,সেই শ্রমিকেই গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন,প্রতিনিধি:কুমিল্লার চান্দিনার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার শ্রমিক ডাকাতির পর পালিয়ে গেছে।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য পাঁচ দিন আগে চারজন শ্রমিককে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল।
বাড়িটি টিনশেড হওয়ায় এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন। শনিবার গভীর রাতে ওই চার শ্রমিক প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে। পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

mostbet

সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, ভাড়া করে আনা শ্রমিকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews