1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত,শেষ দিনে সোনামসজিদ এলাকায় গাছের চারা রোপণ রাণীনগরে থানাপুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার, উদ্ধার ৫ গরু দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার’প্রকল্প ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ফেনসিডিল মাদক উদ্ধার, আটক২ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সুবিধা বঞ্চিত সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি উমরাহ ভিসা চালু সৌদির
শিরোনাম:
সিরাজগঞ্জে ৬৪তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের উদ্বোধনী ক্লাস ও বই বিতরণ নাসিরনগরে ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার-১ রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ দেবিদ্বারের মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ হাফিজ উদ্দিন সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু নোয়াখালীতে ভাতিজার পুরু*ষাঙ্গ কে*টে উধাও চাচি বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪ পাথালিয়া ইউপির উদ্যোগে ৫০ দুঃস্থ নারীর মুখে হাসি: বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে কারসাজি

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

কুলাউড়া প্রতিনিধি ::কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে কারসাজি হয়েছে। এমন অভিযোগ তুলেছেন প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়া ৭ জন ইউপি সদস্য। দুইজন ইউপি সদস্য ভোট দিতে গিয়ে একই পদে ২ প্রার্থীকে ভোট দেওয়ায় ব্যালেট পেপার বাতিল দেখিয়ে তাদেরকে পুনরায় নতুন ব্যালেট পেপার দিয়ে ভোট নেওয়া হয়। বিষয়টি অভিযোগকারীরা বিধি সম্মত হয়নি মর্মে দাবি করে অচিরেই প্যানেল নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২৯ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আর এইসবের কলকাঠি নেড়েছেন স্বয়ং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ। এমন দাবি অভিযোগকারীদের।

স্মারকলিপি থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১২ জন সদস্যের উপস্থিতিতে একসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আলোচ্যসূচিতে প্যানেল চেয়ারম্যান গঠন করার বিষয়টি উল্লেখ ছিলো না। পরিষদ গঠনের পর থেকে দাবিটি উপেক্ষিত ছিলো। কিন্ত ওইদিন উপস্থিত সকলের মতামত সাপেক্ষে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত হয়। তাৎক্ষনিক প্যানেল ১, ২ ও ৩ এর জন্য প্রার্থীতা ঘোষণা করা হয় এবং তড়িগড়ি করে ব্যালেট পেপার ছাপিয়ে সন্ধ্যার পর ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। তখন প্যানেল ১ এর প্রার্থী লুৎফুর রহমান শারীরিক অসুস্থতার কারনে একদিন সময় চান। চেয়ারম্যান তার এই দাবিটি গ্রহণ করেননি। সন্ধ্যায় ভোট শুরু হলে সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ফয়জুন নেছা ভোট প্রদান শেষে তারা প্যানেল ১ এর ব্যালেট পেপারে একই পদের দুই প্রার্থীকে ভোট দিয়েছেন বিষয়টি চেয়ারম্যান আকবর আলী সোহাগ ও প্রিজাইডিং অফিসার আব্দুল মুহিত চৌধুরী রিপনকে অবহিত করেন। এসময় তাদেরকে পুনরায় ব্যালেট পেপার দেওয়া হয় এবং তারা ভোট প্রদান করেন।

ইউপি সদস্য লুৎফুর রহমান বলেন অসুস্থতার জন্য সময় চেয়েছিলাম, আমাকে একদিনেরও সময় দেওয়া হয়নি। আড়াই বছরে অনেকবার প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দাবি তুললেও চেয়ারম্যান কর্ণপাত করেন নি। অথচ এজেন্ডায় না থাকা স্বত্বেও তাড়াহুড়ো করে ওইদিনই ভোট নেওয়া হয়েছে। আমি ভোটটাও দিতে পারিনি। ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু বলেন, পুনরায় ব্যালেট দেওয়ার কোন বিধান নাই। চেয়ারম্যান ও প্রিজাইডিং অফিসার আঁতাত করে অনৈতিকভাবে কাজটি করেছেন। আমরা এই নির্বাচন বাতিলের দাবি জানাই।

এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আব্দুল মুহিত চৌধুরী রিপনকে ফোনে পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ পুনরায় ব্যালেট পেপার দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ব্যালেট পেপার দিয়েছি। একবার ভোট দিয়ে দিলে পুনরায় ভোট দেওয়ার জন্য ভোটারকে ব্যালেট পেপার দেওয়ার কোন বিধান আছে কি? জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেন নি।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews