1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ধুনটে বিএনপির ৪৮ তয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ৪৮ বছরের পথচলায় বিএনপি,প্রতিষ্ঠাবার্ষিকীতে রুনা গাজীর শুভেচ্ছা ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলে ভবিষ্যতে তাদের ফলাফল আরও ভালো হবে-শাহীন পারভেজ টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জয়পুরহাটে হাসিবুল আলম লিটনের মায়ের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮ ‎ ঝিকরগাছায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত পাঁচবিবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফল করতে বাগজানা ইউনিয়ন যুব বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধুনটে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন নিখোঁজ বিজ্ঞপ্তি সুশৃংঙ্খল সমাজ ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে আলোচনায় মোহাম্মদ আলী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ১৫ শ’গাছ বিতরণ ঝিকরগাছায় মাকে মারপিটের অভিযোগে ছেলে আটক বেলকুচি ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রনেতা ইলিয়াস হোসেন জুড়ীতে এসএসসি/দাখিল ও জিপিএ ৫ প্রাপ্ত সহ পরীক্ষায় উত্তীর্ণ ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নিঃস্বার্থ সেবায় প্রতিশ্রুতিবদ্ধ মেম্বার পদে আলোচনায় নান্নু বিশ্বাস বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: অভিযোগের তীরে আওয়ামী লীগ,আহত স্থানীয় নেতা
শিরোনাম:
রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ধুনটে বিএনপির ৪৮ তয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ৪৮ বছরের পথচলায় বিএনপি,প্রতিষ্ঠাবার্ষিকীতে রুনা গাজীর শুভেচ্ছা ঝিকরগাছায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলে ভবিষ্যতে তাদের ফলাফল আরও ভালো হবে-শাহীন পারভেজ টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীনগরে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জয়পুরহাটে হাসিবুল আলম লিটনের মায়ের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮ ‎ ঝিকরগাছায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ,শিক্ষার্থীদের মূল্যায়ন করা হলে ভবিষ্যতে তাদের ফলাফল আরও ভালো হবে-শাহীন পারভেজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও পাক-নির্বাচনী পরীক্ষায় মেধাবী ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো:আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো:লিটন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কমিশনার ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মো:শাহীন পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে মো:শাহীন পারভেজ বলেন,শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুধু পড়াশোনা করলেই হবে না তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নও করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখন তাদের পরিশ্রমের স্বীকৃতি পাবে তখন তাদের মধ্যে আরও ভালো করার আগ্রহ তৈরি হবে। গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করা হলে অবশ্যই তাদের ফলাফল আরও ভালো হবে এবং তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা:বিপ্লব চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক মো:শহিদুল ইসলাম, নিখিল কুমার,মো:জহুরুল ইসলাম, মো. আলামিন সেখ,শিল্পী ঘোষ,মো:রফিকুল ইসলাম,পার্বতী রানী ভৌমিক,নাজমিন মোহাম্মদ মিতু,নূরি শারমিন সুলতানা, নুরিয়া খাতুন,সাকিবা সুলতানা,তাহমিনা আলিমা রোকনী,মাহফুজ আনাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অসিত চন্দ্র সূত্রধর, অফিস সহায়ক মো: সাইফুল ইসলাম ও মো:নিঝর মন্ডল প্রমুখ।

উল্লেখ্য: অর্ধবার্ষিক ও পাক-নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩৩ জন মেধাবী ছাত্রীকে এ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews