1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. paul54@gmail.com : pauldavis :
  3. wordpUser10@org.com : supe1User10 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান হবিগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল ধাক্কায় এক প্রবীণ নাগরিকের মৃত্যু: গ্রেপ্তারের দাবি হরিপুরে সাপের ছোবলে প্রাণ হারালো অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে সর্বস্তরের শোক ও শ্রদ্ধা সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ হবিগঞ্জে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ৩ বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, ‎তীব্র দুর্গন্ধে বাড়ছে জনদুর্ভোগ ​ ‎ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সংবর্ধনা ঢাবি ফোরাম যশোরের সেক্রেটারী রনি ঝিকরগাছায় বিএম হাইস্কুলের সভাপতি মনোনীত চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ‎ হবিগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
শিরোনাম:
হবিগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত প্রথম শ্রেণীর ছাত্রী ০৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শিশু হাসপাতালে ভর্তি,অভিযুক্ত যুবক পলাতক কাজিপুরে উজান মেওয়া খোলা যুব সংঘের উদ্যোগে রাস্তা সংস্কার ও ফুটবল খেলার আয়োজন দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী হবিগঞ্জে অবৈধ মাটি-বালু উত্তোলন, জরিমানা দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত হবিগঞ্জে বালুভর্তি ট্রাকে লুকানো ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা আটক রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার  দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জে আর্জেণ্টিনার পতাকার আদলে গাছ রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

দেবিদ্বারে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ খণ্ডন, ৪০ মিলিমিটারের স্থলে ৪১-৪২ মিলিমিটার পুরুত্ব পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন(কুমিল্লা জেলা)প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর থেকে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

পরিদর্শনে গিয়ে সড়কের পুরুত্ব নির্ধারিত মানের চেয়েও বেশি পাওয়া গেলে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।

জানা যায়, সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজ হচ্ছে—এমন অভিযোগ ওঠার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সড়কের বিভিন্ন স্থানে কেটে পরীক্ষা করে দেখা যায়, সরকারি স্পেসিফিকেশন অনুযায়ী যেখানে সড়কের পুরুত্ব ৪০ মিলিমিটার হওয়ার কথা, সেখানে ৪১ থেকে ৪২ মিলিমিটার পুরুত্ব পাওয়া গেছে।

এতে কাজের মান নিয়ে তৈরি হওয়া সংশয় অনেকটাই দূর হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “এ সড়কটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম। দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তিতে ছিলাম। এখন রাস্তা নির্মাণের ফলে চারটি ইউনিয়নের মানুষ উপকৃত হবে।

আমরা শুধু অভিযোগই করব না, ভালো কাজের প্রশংসাও করব। প্রশাসন দ্রুত এসে বিষয়টি তদন্ত করেছে, এতে আমাদের আস্থা আরও বেড়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বিকাশ চাকমা বলেন, “সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে তদন্ত করেছি। প্রাথমিকভাবে দেখা গেছে, কাজের মান ঠিক আছে। যেখানে ৪০ মিলিমিটার থাকার কথা, সেখানে ৪১-৪২ মিলিমিটার পাওয়া গেছে।

তারপরও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি আরও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দেবিদ্বারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বর্তমানে প্রশাসনের তদারকি ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। ফলে উন্নয়ন প্রকল্পগুলোর মান নিশ্চিত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews